টঙ্গিবাড়ীর আলু দেশের বিভিন্ন যায়গায় রপ্তানী হচ্ছে

টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলু দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হচ্ছে । তবে এবছর আলুর দাম কম হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা বিপাকে পরেছে । টঙ্গিবাড়ী উপজেলায় এবছর প্রায় ১৪ হাজার হেক্টোর জমিতে আলুর আবাদ হয়েছে বলে উপজেলা কৃষি অফিস থেকে জানাগেছে ।
টঙ্গিবাড়ী উপজেলায় ডায়মন্ড, কার্ডিয়া, বিনালা, ইষ্টিক, আলিশা সহ বিভিন্ন জাতের আলু আবাদ করে থাকেন । এর মধ্যে ডায়মন্ড জাতের আলু ফলন বেশী ও খাওয়ায় স্বাদ হওয়ায় এ জাতের আলু সবচেয়ে বেশী চাষ করে থাকেন ।
সিলেট, ফেনী, চট্রগ্রাম, কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বেপারীরা আলু বিক্রি করে থাকেন । পর পর তিন বছর আলুর দাম কম হওয়ায় কৃষক ও ব্যবসাযীরা লোকসানের মুখ দেখতে হয়েছে । অনেকেই মহাজনের নিকট থেকে ধার দেনা করে আলু আবাদ করেছে । মহাজনের ঋণ পরিশোধ করতে না পেরে অনেকে বাড়ি ছাড়া হয়েছেন । এ এলাকার কৃষকেরা ঘরের মধ্যে মাচা ও হিমাগারে আলু সংরক্ষণ করে থাকেন । এখনো পর্যন্ত বাড়িতে মাচায় রাখা মজুদকৃত আলু শেষ হয়নি । মাচার মজুদকৃত রাখা আলু শেষ হলে, হিমাগারের আলু বাজারজাত করা হবে বলে কৃষক ও ব্যাসায়ীরা দৈনিক নববাংলা প্রতিনিধিকে জানান । বর্তমানে কৃষকেরা ৪০ কেজি আলু ৫৮০/ ৬০০ টাকা দরে বিক্রি করছে । এ দামে বিক্রি করার পরও ৪০ কেজি প্রতিমন আলুতে প্রায় ২০০ টাকা করে লোকসান গুনতে হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *