শ্রীনগরে অটো ছিনতাইকারী সন্দেহে ৩জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে অটো ছিনতাইকারী
সন্দেহে গণধোলাই দিয়ে ৩জনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে একটি নোয়া গাড়ী উদ্ধার করা হয় বলে জানা যায়।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন, নোয়াগাড়ী চালক জুয়েল(৪৫) টাঙ্গাইল মির্জাপুর উপজেলার দেউভোগ এলাকার কাজী মোঃ আলীর ছেলে, বাচ্চু(৩৫),পটুয়াখালী জেলার লোহালিয়া এলাকার ইদ্রিস আলীর ছেলে ও হাফিস(৬০) বরিশালের গলাচিপা উপজেলার মৃত খলিলের ছেলে।
স্থানীয়রা জানান, ষোলঘর বাসস্ট্যান্ডের কসমেটিকস দোকানদার সেলিমের কাছে মজিদপুর দয়হাটা এলাকা থেকে ফোন আসে যে, অটো ছিনকারীরা নোয়াগাড়ী চালিয়ে ষোলঘর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে। পরে স্থানীয়রা রাস্তায় ব্যারিকেট দিয়ে নোয়াগাড়ী থামিয়ে তাদের আটকের পর গণধোলাই দেয়। সংবাদ পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নোয়াগাড়ীসহ তিনজনকে আটকের পর থানা নিয়ে যান।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদ জানান, তিন আটক আছে। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *