নাজমুল হোসেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলা হবে সোনার বাংলা। আর আমাদের প্রধানমন্ত্রী এই সোনার বাংলাকে স্মার্ট সোনার বাংলায় রূপ। বুধবার ঢাকার নবাবগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত বীরত্বের জয়গান স্লোগানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সবই ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। হয়তো যদি তার জন্ম না হতো আমরা এই মায়ের ভাষা স্বাধীনতা কিছুই পেতাম না ।
সংসদ দোহার নবাবগঞ্জের উন্নয়নে নিয়ে বলেন আমি নির্বাচনের আগে আপনাদের ওয়াদা দিয়েছিলাম এই দোহার নবাবগঞ্জে কোন কাঁচা রাস্তা থাকবে না। আমি আমার ওয়াদা রাখার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন প্রথম একনিকের বৈঠকে ঢাকার জেলার জন্য এক হাজার কোটি টাকা বরাদ্ধ হয়েছে। যার মধ্যে ৪০০ কোটি টাকা দোহার নবাবগঞ্জের উন্নয়নের জন্য। আগামী পাঁচ বছরে এই দোহার নবাবগঞ্জে আপনারা কোন কাঁচা রাস্তা খুঁজে পাবেন না।
বীরত্বের জয় গান অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার প্রায় ২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্ব অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজযয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সালমান এফ রহমান। এ সময় আক্ষেপ নিয়ে তিনি বলেন, আজ আমি যতগুলা পুরস্কার তুলে দিয়েছি তার বেশির ভাগই মেয়ে। আমি আশা করব ছেলেরা যেনো আগামীতে এ সকল পুরষ্কার পাওয়ার চেষ্টা করে।
এর আগে সালমান রহমান নেতা কর্মীদের সাথে নিয়ে নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক আহমেদ সায়ান এফ রহমান, সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি আনারকলি পুতুল, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান সিকদার, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য ভূইয়া, খন্দকার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন সিআইপি সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
