নাজমুল হোসেন: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ অনুষ্ঠান শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদে ২য় মেয়াদে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার। আজ বিকালে ধানমন্ডি-৩২শে নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। ইঞ্জিনিয়ার আরিফ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এসময় তিনি বলেন, আমি গতবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর শপথ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছি। ঠিক এবারও একই ভাবে শপথ শেষে পুষ্পস্তবক অর্পণ করলাম। খুব শিগগিরই উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আমি আমার কার্যক্রম শুরু করবো। এসময় তিনি নবাবগঞ্জ বাসীকে আগামী দিনে তার পাশে থাকার আহবান জানিয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক সুরুজ আলম সুরুজ, দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, সহদপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিম, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিমুল আহাদ রনক, বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল শিকদার, শিকারীপাড়া আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, আওয়ামী লীগ নেতা মনোয়ার মৃধা জনি, লিটন, আজাদ, মিরাজুল ইসলাম ফনি, উমর ফারুক, সোহেল, খোকন ছাত্রলীগ নেতা সম্রাট সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
