লকডাউনের দ্বিতীয় দিন; নবাবগঞ্জে ২৫ জনকে ২৭ হাজার ৫শ’ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক. করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধি-নিষেধ পালনে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত সর্বাত্মাক লকডাউন বাস্তবায়নে ঈদ পরবর্তী দ্বিতীয় দিনে মাঠে তৎপর রয়েছেন প্রশাসন। এ সময় বিধি-নিষেধ লঙ্ঘন করায় ঢাকার নবাবগঞ্জে ২৫টি মামলা দিয়ে ২৫ জনকে ২৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল থেকে উপজেলার বাগমারা বাজার, শূরগঞ্জ, চৌরাস্তা, যন্ত্রাইল, শোল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট অরুন কৃষ্ণ পাল।
আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। সরকার ঘোষিত চলাচলে বিধি-নিষেধ কার্যকর করতে ও করোনা সংক্রমন রোধে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। সরকারি এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *