রানীশংকৈলে আলোচনায় যুবনেতা মতি—দলীয় রাজনীতি ছাড়ছেন, জনসেবায় নতুন অধ্যায়

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিজ্জামান মিন্টু:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউনিয়নে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান (মতি)। দীর্ঘদিন দলীয় দায়িত্ব পালন এবং স্থানীয় রাজনীতির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এই যুবনেতা এবার ভিন্ন পথে হাঁটার ঘোষণা দিয়েছেন।

মতিউর রহমান জানিয়েছেন, তিনি এখন থেকে দলীয় ব্যানার–বিতর্কের বাইরে দাঁড়িয়ে সাধারণ মানুষের সেবা, উন্নয়ন ও কল্যাণকে প্রধান লক্ষ্য হিসেবে নিতে চান। রাজনৈতিক পরিচয়ের কারণে উন্নয়নকাজ অনেক সময় বাধাগ্রস্ত হয় বলে মনে করেন তিনি। তাই জনগণের প্রত্যাশা ও দাবি পূরণে নিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয়দের মতে, চেয়ারম্যান মতি সবসময়ই এলাকার মানুষের সুখ–দুঃখে পাশে থেকেছেন। দলীয় পরিচয়ের বাইরে গিয়ে এভাবে সাধারণ মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত তাকে আরও জনপ্রিয় করে তুলবে বলেও মনে করছেন তারা।

তার এই উদ্যোগকে  ইউনিয়নের জন্য নতুন দৃষ্টান্ত’ হিসেবে দেখছেন সচেতন মহল। অনেকেই মনে করছেন, এ সিদ্ধান্ত হোসেনগাঁওয়ের স্থানীয় উন্নয়নকে আরও গতিশীল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *