পৌরসভা এলাকায় নতুন সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন

দোহার প্রতিনিধি: দোহার পৌরসভার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকার হাইমিয়া মসজিদ থেকে সেলিম ভূঁইয়ার বাড়ি পর্যন্ত (০৪ নং ওয়ার্ড) নতুন সড়ক নির্মাণ শেষে রাস্তাটির শুভ উদ্বোধন করা হয়েছে। রাস্তাটির দৈর্ঘ্য ২২২ মিটার ও প্রস্থ ১০ ফুট। প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯,১০,৪৬৯ টাকা, যা বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জাবির এন্টারপ্রাইজ।

৮ ডিসেম্বর সোমবার এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশীদ, পৌরসভার কর্মকর্তা বিউটি আক্তার, জামিল আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং জনসাধারণের চলাচল আরও সহজ হবে। স্থানীয়রা উন্নয়ন কাজের জন্য পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *