রাণীশংকৈলে ধানের শীষের প্রচারণায় মাঠে পৌর বিএনপি ও যুবদল

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,, হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় বিএনপির মনোনীত ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানকে বিজয়ী করতে ব্যাপক গণসংযোগ করেছে পৌর বিএনপি ও যুবদল। মঙ্গলবার রাত ৮টায় পৌর বিএনপি সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহরের ব্যস্ত সড়ক, মোড় ও হাট-বাজারে প্রচারণা চালান।

এসময় কর্মীরা দোকানপাট, চায়ের আড্ডা, পানের স্টল, শীতের ভাপা-পিঠার দোকানসহ বিভিন্ন জনসমাগমস্থলে গিয়ে লিফলেট বিতরণ করে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিন্টু, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাহবুব আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

নেতাকর্মীরা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য তাওবার দোয়া কামনা করেন তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *