কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : রাজধানী ঢাকার কদমতলী থানার আলমবাগ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১০। এই বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,
র্যাব-১০ সিপিসি-১ কোম্পানীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে ঢাকার কদমতলী থানার আলমবাগ অনির্বাণ ক্লাব রোডের একটি বাড়ির পার্শ্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১০২ গ্রাম উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।
