রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারও রোজার মাসে সরকারি অফিস আদালতে কাজের সময় ঠিক করে দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার গণভবনে মন্ত্রিসভা বৈঠকে রোজার মাসে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সূচি নির্ধারণ করে দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার রোজায় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি।

এমনিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চললেও রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচিতে পরিবর্তন আনা হয়।

সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় ৯টা-সাড়ে ৩টা সূচিতে চলবে।

আর সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ এপ্রিল রোজা শুরু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *