নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ে মহান বিজয় দিবস উদযাপন ও আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক উজ্জামান এই প্রস্তুতি সভার আয়োজন করেন। ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মী ও স্থানীয় আওয়ামীলীগ কর্মীদের নিয়ে এই আলোচনা সভা করেন তিনি।
এসময় ফারুক উজ্জান বলেন, রক্তের নদীর বিনিময় আজকের এই মহান বিজয় দিবস। আর এই বিজয়ের নেতৃত্ব ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে। আজ দেশ তারই কন্যা দেশ নেত্রী শেখ হাসিনার হাতে। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী সাংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় সালমান এফ রহমানকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
সেই সাথে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে নির্বাচনী কাজে অংশগ্রহণ সহ এসময় তিনি তৃনমুল নেতাকর্মীদের প্রতি দৃড় আহ্বান জানান নৌকার পক্ষে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করার জন্য। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পিয়ার হোসেন মুন্সি, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হান্নান মাস্টার, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর তালুকদার, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
