সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান বাসাইল ইউনিয়নের তানিয় আক্তার নামে এক ব্যক্তি প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, স্থানীয় একটি মহল মানববন্ধন ও সমাবেশ করে তার স্বামী শরিফ হাওলাদারের নামে নানা মিথ্যা অভিযোগ তুলেছে, মিথ্যা মামলায় জড়াচ্ছেন।
বুধবার বেলা ১২টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তানিয়া আক্তার দাবি করেন, পূর্ব শত্রুতার বিরোধের জেরে গত মঙ্গলবার ইমামগঞ্জ এলাকায় প্রতিপক্ষ মাহবুব খন্দকার ও তার লোকজন শরিফ হাওলাদারের এবং দেবরদের বিরুদ্ধে মিথ্যা মামলা সন্ত্রাসী আক্ষা দিয়ে সাম্প্র্রদায়িক সম্প্রীতি নষ্টের যে অভিযোগ তুলে মানববন্ধন-মিছিল করে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে তা একেবারে মিথ্যা। তিনি বলেন, ঘটনার দিন আমার স্বামী শরিফ হাওলাদার ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর মোবাইল মার্কেটে ছিলেন। মারামারির সময় তার স্বামী শরিফ হাওলাদার উপস্থিত ছিলেন না। সেই সময়ের সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসেবে আমাদের নিকট আছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানিয়ে প্রশাসন , সাংবাদিকদের ও আইনশৃংখলা বাহিনীদের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। প্রতিপক্ষ বিষয়টিকে ভিন্ন খাতে নিতে মানববন্ধন করে তার বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি ওই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন তানিয়া আক্তার ,মোঃ এমিলি, সীমা বেগমসহ কয়েকজন গ্রামবাসী ।
