মো. কামাল হোসেন: ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে মাদক ও অপসংস্কৃতি বিরোধী আন্দোলনের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার মৈনটঘাট এলাকার পুরাতন বাস স্টান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, আপ বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন সে টুগেদার, মাহমুদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, “মাদক দেশের শত্রু, জাতীর শত্রু।মাদক নির্মুল করা না গেলে সমাজ অধপতনের দিকে ধাবিত হবে। সমাজে অন্যায় অপরাধ বেড়ে যাবে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদককে নির্মুল করতে হবে।”
সভায় মাদকের বিরুদ্ধে প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার আহবান জানান বক্তারা।
