মহাদেবপুরে করোনার উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু দাফন করলেন ইউএনও-ওসি

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইনাল হোসেন (৪২) নামে ঢাকা ফেরত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) উপজেলার বিনোদপুর গ্রামে নিজ বাড়িতে সকাল ১১ টায় তার মৃত্যু হয়। মৃত আইনাল ওই গ্রামের মো: ফজলুর রহমানের ছেলে। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন উপজেলা প্রশাসন ও থানাপুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আইনাল ঢাকার আশুলিয়ার একটি গ্যারেজে থেকে রিক্সা চালাতেন। গত কয়েকদিন যাবত তার শরীরের জ্বর, কাশিসহ করোনার উপসর্গ দেখা দিলে ৭ জুন সন্ধ্যায় ঢাকা থেকে বাসে করে নিজ বাড়িতে ফেরেন। এরপর তার শরীরে করোনা ভাইরাস আছে কি না তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়। তাতে গতকাল (২৬ জুন) করোনা পজিটিভ রিপোর্ট আসে। রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তার মৃত্যু হয় ।

এব্যাপারে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মিজানুর রহমান মিলন জানান, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। স্বাস্থ্য বিভাগের একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে, থানা পুলিশের একটি টিম ও ইসলামী ফাউন্ডেশনের টিমকে সেখানে পাঠানো হয়েছে। তারা যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যাক্তিকে দাফনের ব্যবস্থা করা হয়েছে। এবং ঐ পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল জানান, গতকাল মৃত ব্যাক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং আজ তার মৃত্যু হয়। ঘটনাস্থলে থানা থেকে ইউএনও স্যারের নির্দেশে একটি টিম পাঠানো হয়েছে। তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *