নববাংলায় সংবাদ প্রকাশের পর রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন ইউপি চেয়ারম্যান

মো.কামাল হোসেন: গত (১৯ জুন) শুক্রবারে টানা বর্ষণে ‘দোহারে রাস্তার বেহালদশা, যানবাহন চলাচলে দুর্ভোগ’ শিরোনামে খবর প্রকাশিত হয় নববাংলার অনলাইনে। সংবাদটিতে তুলে ধরা হয় রাস্তাটির বেহালদশা এবং স্থানীয় জনগনের দুর্ভোগের চিত্র।
খবরটি প্রকাশিত হলে রাস্তার বেহালদশা নজরে প্রশাসনের। মাত্র এক সপ্তাহের মধ্যে রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহন করেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ। তিনি রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উপকরন দিয়ে নির্মান কাজ শুরু করেন।

কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ বলেন, মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে দ্রুতই আমরা এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছি। মানুষের কল্যানে প্রত্যেকে এগিয়ে আসলে দেশের দূর্দশা অনেকটাই কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *