মোঃ রফিকুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখেন। প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই (০২) মাস মেয়াদী এই প্রশিক্ষণ চলে। দু
ইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে চারটি ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী (২০ জন পুরুষ ও ২০ জন নারী) অংশগ্রহণ করেন।
