কচুরিপানার দুর্ভোগ থেকে মুক্তি চায় দোহারের ইসলামপুরের মানুষ

ফয়সাল খান:  ঢাকার দোহার উপজেলায় ইসলামপুর খালে কচুরি পানার দুর্ভোগ থেকে মুক্তি চায় ইসলামপুরের সাধারণ জনগণ । সোমবার বিকেলে উপজেলার ইসলামপুর এলাকাবাসী  কচুরি পানাপরিস্কারের আহবান জানান। ইসলামপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ইসলামপুর খাল আজ প্রায় মৃতপ্রায়। একসময় গ্রামীণ জনজীবনের অপরিহার্য এই খালটি এখন প্রায় ২ কিলোমিটার দীর্ঘ কচুরিপানা ও ময়লার দখলে। স্থানীয়রা জানিয়েছেন, খাল কচুরিপানায় ভরাট হয়ে যাওয়ায় নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে; জমিতে সেচ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খালের পাশে বর্তমানে প্রায় ২০০ পরিবার বসবাস করছে।

ইসলামপুর গ্রামের বাসিন্দা ও এলাকার সন্তান পান্নু মিহাছ বলেন,
আমাদের এই খাল ছিল গ্রামবাসীর প্রাণ। নৌকা চলত, মাছ ধরা হতো। এখন খালটা কচুরিপানায় ঢেকে গেছে, মশার উপদ্রবও অসহনীয়। তিনি আরু বলেন এই খালের পানিপ্রবাহ স্বাভাবিক করতে কচুরিপানা সরানো জরুরি। কচুরিপানা পরিষ্কার করা গেলে খালের পানি আবার স্থানীয়দের নানা কাজে ব্যবহার করা যাবে। একই সঙ্গে খালটিকে ঘিরে একটি সুন্দর বিনোদনকেন্দ্রও গড়ে তোলা সম্ভব হবে।

ইসলামপুর এর স্থানীয়রা বলেছেন,খালে কচুরিপানা ভরাট থাকার কারণে নৌকা চলে না, জমিতে সেচ দেওয়া কঠিন, আর শিশুরা খেলতে ও গোসল করতে পারছে না। তারা প্রশাসনের কাছে আবেদন করেছেন খাল পুনরুজ্জীবিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *