কাজী জোবায়ের আহমেদঃ বৃষ্টি উপেক্ষা করে ঢাকার দোহার উপজেলার নিন্মাঞ্চলগুলো বন্যায় প্লাবিত হওয়ায় অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। বুধবার ( ২৯ জুলা) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিলাসপুর ও মাহমুদপুর ইউনিয়নের বেশ কয়েকটি এরাকায় দুস্থ ও অসহায় ৮ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ।এমন দুর্দশায় পদ্মার তীরবর্তী এলাকায় বানভাসি মানুষের ঘরে ঘরে ব্যক্তিগত অর্থায়নে ধারাবাহিক ভাবে খাদ্য পৌঁছে দিচ্ছেন তিনি। এসময় পানিতে নেমে প্রতিটি এলাকায় নিজ হাতে খাদ্য সামগ্রী ও শিশুখাদ্য তুলে দেন মো. মাহাবুবুর রহমান।
এসময় মাহবুবুর রহমান বলেন, একদিকে করোনা অন্যদিকে বন্যা,এমন পরিস্থিতিতে মানুষের জীবন ও জীবিকা নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানুষের দূর্দশার কথা ভেবে আমি নিজ হাতে প্লাবিত এরাকাগুলোতে ধারাবাহিক ভাবে ত্রাণসামগ্রী বিতরণ করছি। যতদিন বন্যা পরিস্থিতি থাকবে ততদিন আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি শেখ শাহবুদ্দিন,আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ হোসেন সাজু, মোস্তফা মোল্লা ,উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, মোশারফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোসারফ হোসেন শান্ত প্রমুখ।
