নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান প্রমুখ।
