নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পাশের জনপদ দোহার পৌরসভার নির্বাচন হচ্ছে না প্রায় ২০ বছর। নাগরিকদের অভিযোগ, একশ্রেণির প্রভাবশালী রাজনৈতিক নেতা পৌরসভায় নিজস্ব বলয় তৈরি করে বিভিন্ন সুবিধা নিচ্ছে। পৌরসভা যাতে নির্বাচনের পথে না যায়, প্রতিবন্ধকতা তৈরি করে বারবার নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে।
আদালতের নির্দেশের কপি ২০১৯ সালের ৫ আগস্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার হাতে পৌঁছায়। সেই অনুসারে নির্বাচন কমিশন একই বছরের ১৪ অক্টোবর পৌরসভার ভোটের দিনক্ষণ ঠিক করে। তফসিল অনুসারে ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন, ১৫ সেপ্টেম্বর বাছাই, প্রত্যাহার ২০ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২১ সেপ্টেম্বর এবং ১৪ অক্টোবর নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়। তারপরও নির্বাচন হয়নি।
এদিকে দোহার নির্বাচন অফিস কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, যে কোনো সময় নির্বাচন হলে আমাদের সব প্রস্তুতি রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণের কাজ করছে বলে জানতে পেরেছি।
