বিদেশ গমনেচ্ছুদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) আসিফ রহমান বলেছেন, সরকার প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রতিনিয়ত কাজ করছে। কিন্তু তারপরও দেশে অনিয়মিতভাবে অভিবাসনের হার কমছে না। তাই সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি ভূমিকা রাখতে হবে।

বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য- “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার।” দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি অভিবাসন প্রবণ নবাবগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অন্যদের মধ্যে চুড়াইন ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান লিটন আহমেদ, কলাকোপা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বাবু লাল মোদক, ব্রাক মাইগ্রেশন কর্মকর্তা আবুল কালাম, নবাবগঞ্জ উপজেলা ব্রাক মাইগ্রেশন কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, এম.এ. মজিদ সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *