নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে ব্যারিষ্টার মেহনাজ মান্নানের পক্ষে ঢাকার দোহার উপজেলায় বিএনপির একাংশর বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার করম আলীর মোড় থেকে দোহার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলার বিএনপির সহ-সভাপতি খন্দকার শাহীন মাহমুদ নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে করম আলীর মোড় এসে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক বেলায়াদী, সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম হালিম, ঢাকা জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল আকন্দ, বিএনপি নেতা মনির হোসেন, নারিশা ইউনিয় সাবেক সভাপতি হারুন উর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কবির শেখ, বিএনপি নেতা ফরিদুল ইসলাম, আক্তারউজ্জামান সোহেল, ।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং জুলাই-আগস্ট বিপ্লবে বিএনপি এবং তারেক রহমানের অবদানের কথা তুলে ধরেন। এছাড়াও ভারতীয় আগ্রাসন, শেখ হাসিনার ১৫ বছরের অপশাসনের লুটপাট, দুর্নীতি, গুম, খুন, বিদেশে অর্থ পাচারের মতো বিষয়গুলোও তুলে ধরেন এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তবরর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান নেতারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে ও জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুন উর রশিদ, জেলা সাবেক সহ সম্পাদক এডভোকেট সুমন মৃধা, স্বেচ্ছাসেবক নেতা বোরহান উদ্দিন, ডা. সোবহান, দেলোয়ার হাওলাদার, লাভলু শিকদার, আব্দুল করিম, শামীম আহমেদ, রাসেল মাহমুদ, মুক্তার খালাসী, সুমন হাওলাদার, মাহবুব, নোয়াব, মাসুম, মুকিদ, তাজুল ইসলাম, শফিকুল ইসলাম আবীর মাহমুদ, আল আমীন, সিফাত, সোহেল তালুকদার, শিফন, সামিউল, মিলন শেখ, শাওন, আকাশ,ফরিদ হোসেন তুষার মাহমুদ,সিফাত শিকদারসহ এই বিশাল র্যালিতে বিএনপি’র সকল উপজেলাসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
