কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: বিদ্যুৎ ও জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল।তারা ক্ষমতায় আসলে চলমান উন্নয়নের ধারা বন্ধ করে দিবে। তাই তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন বিএনপি-জামাত ক্ষমতায় আসলে তারা পদ্মা ব্রিজের বল্টু বিক্রি করে খাবে। তারা আগুন সন্ত্রাস চালিয়ে নির্বাচনকে বানচালের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে এই সন্ত্রাসী দলকে প্রতিবাদ জানাতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপির একটি সন্ত্রাসীর দল। তারেক জিয়া লন্ডনে বসে নির্দেশনা দেয় মানুষ হত্যা করতে। এতে তাদের বুক কাঁপেনা । শান্তির কথা বলে সারাদেশকে লণ্ডভণ্ড করেছে এ দলটি। এ দলটি কেরানীগঞ্জেকে সন্ত্রাসের রাজত্ব বানাতে চেয়েছিল। তারা ক্ষমতায় আসতে বিদেশিদের কাছে ধরনা দিয়েই যাচ্ছে। যতই বিদেশিদের কাছে ধরনা দেয়া হোক না কেন কোনদিনও তাদের সে আশা পূরণ হবে না। আগামী ৭ তারিখে সর্বস্তরের মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ তেঘরিয়া ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা ।
