বাক প্রতিবন্ধী সেই নারীকে ঢাকা জেলা পুলিশের আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক  : বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাক প্রতিবন্ধী মিষ্টি ওরফে শিল্পীকে আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। মঙ্গলবার (০৯ মার্চ) পুলিশ সুপার কার্যালয়ে আইনগত সহায়তা দেয়ার অঙ্গিকারসহ তাকে আর্থিক সহায়তার প্রদান করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ।

উল্লেখ্য, গত রোববার (০৭ মার্চ) সকালে নবাবগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মেয়েটির সন্ধান করতে থাকেন। অবশেষে মঙ্গলবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ উপজেলার টিকরপুর থেকে বাকপ্রতিবন্ধী নারীকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্থান্তর করেন। পরে মেয়েটির মা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।

মেয়েটির নাম মিষ্টি ওরফে শিল্পী। বয়স আনুমানিক ২৫ বছর। তার বাড়ি ঢাকার কামরাঙ্গীচরে জাউলাহাটি। বাবার নাম মতলব খান ও স্বামীর নাম আমির হোসেন মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *