নবাবগঞ্জের চুড়াইনে দুই বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন এলাকায় রোকন উদ্দিন ও কামরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১০ মার্চ) ভোর ৫টার এ ঘটনা ঘটে।

কামরুজ্জামান জানান, বুধবার ভোর ৫টার দিকে ১০-১২ জনের একটি  ডাকাত দল আমার বিল্ডিংয়ের রুমের জানালার রড কেটে ভিতরে প্রবেশ করে। এরপর আমার গলায় ছুরি ধরে বলে ‘কোনো চিৎকার না করতে। আলমারির চাবি নিয়ে ৩ ভরি স্বর্ণ এবং প্রায় ২০ ভরি রুপা ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।
এদিকে পাশের বাড়ির রোকন উদ্দিন জানান, আমার বাড়িতেও আনুমানিক ৫ টা ২৩ মিনিটের দিকে জানালার রড কেটে একই কায়দায় জিম্মি করে আলমারির থাকা প্রায় ১০ ভরি স্বর্ণ এবং নগদ প্রায় ২৫ হাজার টাকা নিয়ে যায়।
অন্যদিকে বিষয়টি খবর পেয়ে বুধবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জহিরুল ইসলাম এবং নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *