বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ তিন জেলে

নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার উপকূল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ মাছ ধরার একটি ট্রলার শুক্রবার (১৮ জুন) ভোরে ডুবে গেছে।

এ ঘটনার চার ঘণ্টা পরে এফবি বিলকিস নামের ট্রলারে ২১ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ তিন জেলে নিখোঁজ রয়েছে বলে স্থানীয় কোস্টগার্ড দপ্তর সূত্র জানিয়েছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, জেলেসহ ট্রলার ডুবির খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরের গেছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারের তৎপরতা চলছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জেলেরা মাছ ধরার  সময় হঠাৎ প্রচন্ড ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে শুক্রবার (১৮ জুন) সকাল ৬টার দিকে ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে কোস্টগার্ডের  দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের সদস্যরা তাদের উদ্ধারের জন্য এফবি জিসান নামে একটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানের জন্য দুপুরের দিকে গভীর সাগরে রওনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *