জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় ২০ জুন, ফরিদপুরে ২১ জুন, মুন্সিগঞ্জ ২২ জুন, রাজবাড়ী ২৩ জুন, গোপালগঞ্জ ২৪ জুন, নরসিংদী ২৭ জুন, মানিকগঞ্জ ২৯ জুন, শরীয়তপুর ২৯ জুন, মাদারীপুর ৩০ জুন, গাজীপুর ১ জুলাই, ঢাকা জেলা ৪ জুলাই, ঢাকা মহানগর ৪ জুলাই, টাঙ্গাইল ৬ জুলাই এবং কিশোরগঞ্জে ৭ জুলাই মূল সনদ বিতরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহণ করার জন্য কতজন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে, তার বিবরণসহ প্রধান শিক্ষক অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদপত্র গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সিদ্ধান্তের কপিসহ মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের ওপর উভয় স্তরের কমিটির সভাপতি ও চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর আনতে হবে। না হলে সনদপত্র প্রদান করা হবে না।
