বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

 নিজস্ব প্রতিবেদকঃ  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ আলোচনা সভার আয়োজন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলমের সভাপতিত্বে ও যুদ্ধকালীন ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম মহি উদ্দিন, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোন্নাফ, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন,ঢাকা পশ্চিম অঞ্চলের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক,বীর মুক্তিযোদ্ধা মোল্লা মোহাম্মাদ বেলাল, বীর মুক্তিযোদ্ধা করম আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারী, পৌরসভা মেয়র মো. আলমাছ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝিসহ উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা এ অনুষ্ঠানে যোগ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *