নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় উপজেলার জয়পাড়া এবি ব্যাংকের ৩য় তলায় সভার আয়োজন করেন দোহার উপজেলা ছাত্রলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
বিএনপি ও জামাত জোট সরকারের আমলে এবং তাদের প্রত্যক্ষ মদদে ঘটে যাওয়া এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত বক্তারা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় ও সাধারন সম্পাদক উদয় হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল হক বেপারী, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ উপজেলা, পৌরসভা ও জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
