বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ১-১০ এপ্রিল

ডেস্ক রিপোর্ট : গত বছর ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নবম বাংলাদেশ গেমস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত বাংলাদেশ গেমস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি করোনাভাইরাসের কারণে। তবে ঠিক এক বছর গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ গেমসের তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী ১-১০ এপ্রিল। সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

১৯৭৮ সালে বাংলাদেশ অলিম্পিক নামে অনুষ্ঠিত হয়েছিল গেমসের প্রথম আসর। এরপর ২০০২ সাল পর্যন্ত নিয়মিত গেমস হলেও বড় এক গ্যাপ হয়ে যায় এরপর থেকে। ১১ বছর ১১ মাস ১১ দিন পর অষ্টম আসর হয়েছিল ২০১৩ সালে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন গেমসের পরের আসর ২০১৭ সালে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে পেছাতে পেছাতে চলে এসেছে ২০২১ সাল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *