বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকসহ আহত-২

এমএ কাইয়ুম মাইজভান্ডারী, (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে শ্রীনগরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালকসহ ২জন আহত হয়েছে।  সোমবার (২৯জানুয়ারী) ভোর ৬টারদিকে উপজেলার উমপাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের মাওয়া মুখি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী  ঢাকা মেট্রো-ট ১৬-০৮৪৭ নাম্বারে ট্রাকটি নষ্ট হলে মেরামতকালে কুয়াশায় দেখতে না পেরে চিংড়ি বোঝাই অপর আরেকটি ট্রাক খুলনা মেট্রো-ড ১১-০৪৫৭ পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিছন থেকে আশা ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা চালক রাকিব (২৫), পিতা-মোঃ লায়েক ও হেলপার মোরসালিন (২৫), পিতা-অজ্ঞাত, উভয় সাং মোল্লারহাট,বাগেরহাট দুজনেই গুরুতর আহত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ওয়ার হাউজ কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।সেখানের কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *