আব্দুল রাহিম: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ও দোহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরা ভালো করে লেখা পড়া করবে। সমাজে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। যারা খেলা ধুলা করে তারা কখনো খারাপ কাজে লিপ্ত হয় না। তাই ভালো মানুষ হতে হলে অবশ্যই খেলাধুলায় মনযোগ দিতে হবে। পাশাপাশি লেখাপড়া করে নিজের ভবিষ্যৎ উজ্জল করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,শহিদুল ইসলাম, ইসমাঈল মাদবর,মো.আবুল হোসেন , বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
