বক্তব্য নেয়ায় রেগে গেলেন সিংগাইর সাব-রেজিস্ট্রি অফিসার-মিরাজউদ্দিন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউয়ে সংক্রমিত ও মৃত্যর হার বৃদ্ধি পাওয়ায় সরকার করোনা ভাইরাস রোধকল্পে ১৪ দিনের লকডাউন শেষে ঈদুল-আযহা উপলক্ষে সারা দেশ স্বাভাবিক করে দিয়ে স্বাস্থ্যবিধি,সামাজিক দূরুত্ব,মাস্ক পরিধান করার বিধি নিষেধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হলেও সিংগাইর সাব-রেজিস্ট্রি অফিসে দেখা যায় ভিন্ন চিত্র। তাছাড়া সরকারি এ অফিস বিগত সময় ৯ থেকে ৫টা পর্যন্ত খোলা থাকলেও রবিবার(১৮ জুলাই) রাত অধ্যবধি পর্যন্ত দলিল করতে দেখা যায়। এসময় ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য বিধি মানার ছিল না কোন বালাই।

সরেজমিনে রবিবার রাত ৯ টার দিকে গিয়ে দেখা যায়,সাব-রেজিস্ট্রি অফিস রাত অধ্যবধি পর্যন্ত খোলা রেখে দলিল হচ্ছে। লোকজনের গাদাগাদি ১-২ জনের মুখে মাস্ক থাকলেও অধিকাংশ লোকের মুখে মাস্ক দেখা যায়নি। আর স্বাস্থ্য বিধি,সামাজিক দূরুত্ব মানার প্রতি ছিল উদাসিন। এ অবস্থায় করোনা ভাইরাসে সংক্রমিতের হার বৃদ্ধি পেতে পারে এমনি আশঙ্কা সচেতনদের।
নাম প্রকাশে অনিচ্ছুক,একাধিক দলিল করতে আসা ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা হয় তারা বলেন-রাত হয়েছে তাই মাস্ক পরিনি।
এ ব্যাপারে সিংগাইর সাব-রেজিস্ট্রি অফিসার মো.মিরাজ উদ্দিন রাত পর্যন্ত দলিল করার কথা স্বীকার করলেও এক প্রশ্নের জবাবে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন-আমার কর্তৃপক্ষের সাথে আপনে যোগাযোগ করেন। ১মাস যাবৎ অফিস বন্ধ হাজার হাজার মানুষ পাগল হয়ে আছে। তিনি আরও বলেন-আপনি কোন পত্রিকার সাংবাদিক এত দিন পর অফিস খোলা আপনে বুঝেন না। যা পারেন লেখেন গে বলে সংযোগ বিছিন্ন করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *