বই পাঠককে আলোর সন্ধান দেয়

নওগাঁ জেলা প্রতিনিধি :-জাতীয় কবিতা পরিষদের সভাপতি,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আককাস আলী বলেছেন,বই পাঠককে আলোর সন্ধান দেয়। বই পড়–য়ারা কখনই অন্ধকারের মধ্যে হাবুডুবু খায় না। তারা অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসে। কবি বলেন,যতই পড়িবে ততই শিখিবে,জ্ঞান অর্জনের উপায় বই পড়া। অতএব বই পড়–ন নিজেকে সত্যপথে ধরে রাখুন। কবি বই পড়ার জন্য সকল পাঠকদের অনুরোধ করেন। গতকাল তিনি ভমিপুর ইউনিয়ন পরিষদের শহীদ মিনার চত্বরে তাঁর আবিষ্কার, ”হে স্বাধীনতা” কাব্যগ্রন্থ চেয়ারম্যার রামপ্রসাদ ভদ্র ও সাবেক কর্নেল দেওয়ান আছির উদ্দীনের হাতে তুলে দেয়ার সময় আলোচনায় উঠে আসে উপরোক্ত কথাগুলো। এ,সময় কবির সাথে ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.মাহবুবু-উল আলম,অর্থ সম্পাদক আয়নুল হোসেন, সদস্য জুয়েল মন্ডল প্রমূখ। কবি বলেন, হে স্বাধীনতা কাব্যগ্রন্থের মধ্যে খুঁজে পাবে অধিকার আদায়ের মূলমূন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *