মো. কামাল হোসেন: দোহার উপজেলায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাহমুদপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ২৫০ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। দোহার উপজেলায় নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
শীতবস্ত্র বিতরণকালে মো. আলমগীর হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বর্তমান করোনা পাদুর্ভাবের আগ থেকেই শীতার্তদের মাঝে শীতস্ত্র বিতরণের প্রস্তুতি গ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরণ করা হল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাঈদ, চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন বিশ্বাস, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, সংরক্ষিত মহিলা মেম্বার মনি বেগম, মাহমুদ ইউনিয়ন পরিষদের সচিব ফারজানা আক্তার, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলা আক্তারসহ আরও অনেকে।
