নিজস্ব প্রতিবেদকঃ ২৮ জানুয়ারি ২০২৩ সকাল ১০ টায় তোপখানা রোড়স্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালাম এর সঞ্চালনায় সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) এর সভাপতি ওমর ফারুক,বিশেষ অতিথি বিএফইউজের মহাসচিব দীপ আজাদ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন,ডিইউজে সহ সভাপতি মানিক লাল ঘোষ,সংগঠনের যুগ্ম সম্পাদক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মহসীন হোসাইন, কোষাধ্যক্ষ কে এম আব্দুল মজিদ,সদস্য খোরশেদ আলম,এড. দুলাল মিত্র প্রমুখ।
সাঘারণ সভা শেষে হাউজের সর্বসম্মতিক্রমে আগামি তিন বছরের ( ২০২৩-২০২৬) জন্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলীকে সভাপতি ও শিকদার আবদুস সালাম কে সধারণ সম্পাদক করে ২১ সদস্যের
পুর্ণাঙ্গ কমিটির নির্বাচিত করা হয়।
