নিজস্ব প্রতিবেদকঃ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর উপলক্ষো ঢাকার দোহারের নয়াবাড়িতে সাবেক ছাত্রলীগ নেতাদের সম্মাননা স্বারক ও উত্তরি প্রদান করেছে ইউনিয়ন ছাত্রলীগ। এছাড়া আলোচনা সভা,অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ. উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাসার মৃধা, কার্যকারী সদস্য আনোয়ার হোসেন, রমজান মল্লিক, তুহিন, হোসাইন,সেকান্দার আলী, মনির হোসেন ভুইয়য়া ,নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন,সহ সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারনণ সম্পাদক উদয় হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান।
