মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে“প্রথম আলোর”সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামে ওপর স্বাস্থ্য মন্ত্রনালয়ের বর্বোরোচিত হামলা ও মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২০ মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের গেটে সিংগাইর প্রেস ক্লাব ও সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার যৌথ আয়োজনে সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি মো.কোহিনূর ইসলাম রাব্বি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন-দৈনিক সংবাদের প্রতিনিধি মো.কোহিনূর ইসলাম রাব্বি, ভোরের কাগজের মাসুম বাদশাহ,দৈনিক আমাদের অর্থনীতির মো.সিরাজুল ইসলাম,সমকালের কর্মাশিয়াল স্টাফ মোহাম্মদ আলী রিপন,প্রতিদিনের সংবাদের মো.রকিবুল হাসান বিশ্বাস,আমাদের সময় এডভোকেট মো.মশিউর রহমান শামীম, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক মো.জয়নাল আবেদীন,সাপ্তাহিক সংবাদ জমিনের ইয়াকুব মোল্লা প্রমুখ। এতে উপস্থিত ছিলেন-সাংবাদিক মো.সোহরাব হোসেন,আতাউর রহমান,মুহ.মিজানুর রহমান বাদল,হাবিব মোল্লা, মোস্তাক আহমেদ,মাওলানা.হাবিবুর রহমান,মিলন মাহমুদ,মঞ্জুরুল ইসলাম রতন,শহিদুল ইসলাম বাদন,মো.আলী হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল পৌর বাজার এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে ।
