প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল ৫ জানুয়ারি স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের কাগজসহ কয়েকটি অনলাইন পোর্টালে বিএনপি নামধারী নেতা আতাহার মাঝি ও মোঃ জাকিরের নাম উল্লেখ করে “শ্রীনগরে নালিশী সম্পত্তিতে জোড়পূর্বক ধান রোপনের চেষ্টায় বাদীকে হুমকি” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা আমার দৃষ্টি গোচর হয়। প্রকাশিত সংবাদের ঘটনাটি পুরোপুরি সত্য হলেও আতাহার মাঝি ও জাকির বিএনপি নেতা নহে।

বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে হাসাড়া গ্রামের মৃত আরেক মাঝি ছেলে আতাহার মাঝি ও আঃ হক মৃধার ছেলে মোঃ জাকির আঃলীগের নেতাকর্মীদের সাথে মিলে আঃলীগের বিভিন্ন মিছিল ও মিটিংয়ে সম্পৃক্ত হয়ে আঃলীগের রাজনীতি করেছেন। গত ৫ আগষ্ট আঃলীগ সরকার পতনের পর আতাহার মাঝি ও জাকির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডসহ গত ৩০শে ডিসেম্বর হাসাড়া ইউনিয়নের লস্করপুর এলাকায়  হাসান শেখের নালিশী সম্পত্তিতে জোড়পূর্বক ধান রোপনের চেষ্টা করেন। এতে হাসান শেখ বাদী দিলে তাকে প্রান নাশের হুমকি দিয়েছে মর্মে থানায় ডায়রী করা হয়।

আমি হাসাড়া ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি। আমি বিএনপির সভাপতি থাকাকালীন সময় আতাহার মাঝি ও জাকিরকে কোনদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হতে দেখি নাই বা বিএনপির কোন মিছিল মিটিংয়ে তাদের দেখি নাই। আতাহার মাঝি ও জাকির হাসাড়া বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের সাথে আদৌ জড়িত নয়। আতাহার মাঝি ও জাকিরকে বিএনপি নেতা উল্লেখ করে প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ আব্দুর রশিদ

সভাপতি

হাসাড়া ইউনিয়ন বিএনপি

শ্রীনগর,মুন্সীগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *