নিত্যপণ্যের দাম বেশি রাখায় দোহারে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসের কারনে বাজারে নিত্যপণ্যের সংকটের কথা বলে দাম বেশি রাখায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০মার্চ) সকালে বাজারে নিত্যপণ্যের দাম বেশি নেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার প্রধান বাজার জয়পাড়া বাজারে অভিযান চালায় দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

জয়পাড়া বাজারের মেসার্স বিসমিল্লাহ্ রাইস এজেন্সীর মালিক মো. জাহিদ হাওরাদারকে অর্থদণ্ড করছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।


এ সময় জয়পাড়া বাজারে চাল ব্যবসায়ী প্রশান্তকে ৫ হাজার টাকা,শাকিলকে ৫ হাজার, মো. জাহিদ হাওরাদারকে ২ হাজার এবং কাঁচামাল ব্যবসায়ী মো. সেলিমকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই দিন সন্ধ্যায় উপজেলার মেঘুলা বাজারে অতিরিক্ত নিত্যপ্রয়োজনীয় পন্য মজুদ ও দাম বেশি রাখায় কাচাঁমাল ব্যবসায়ী মো.শাহজাহানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় দোহার উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সকল ব্যবসায়ীক প্রতিষ্ঠানে পন্যের মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখার নির্দেশ দেন।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, বাজার মনিটরিং প্রতিনিয়ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *