ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের ঈদ উপহার

নিজস্ব প্রতিনিধি: বিশিষ্ট সংগীত শিল্পী ভূপেন হাজারীর সেই কালজয়ী গান মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু… সেই গানের কথাকে বাস্তবে রুপ দিতে দিন রাত মানুষের সাহায্যে সহানুভূতির হাত বাড়িয়ে পাশে দাড়িয়েছেন ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষা অনুরাগী ও দানশীল ব্যক্তি ইঞ্জিনিয়ার মেহেবুব কবির ও তার সহধর্মিণী ডা. সিফাত ফারহানা (নাহিদ)।

দেশের এই ক্লান্তিলগ্নে দেড় মাস যাবত দোহারের মুকসুদপুর থেকে নয়াবাড়ি, নবাবগঞ্জ, শ্রীনগরসহ সদরপুরের নারকেলবাড়িয়া ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্ত, অসহায়, কর্মহীন শ্রমজীবি ১৫ হাজার পরিবারের পাশে সহানুভূতি ও সাহায্য করেছেন তিনি। বিনিময়ে একটু ভালবাসা ও দোয়া চেয়ে যাচ্ছেন। তিনি একজন মানুষ হিসেবে একজন মানুষর পাশে দাড়াতে চান, তার নৈতিক দায়িত্ব মনে করে।

শুক্রবার (১৫মে) সকাল ৯টা থেকে শুরু করে উপজেলার ১১টি বাজারের চায়ের দোকানদারদের মাঝে ও বিলাশপুর ইউনিয়নের অসহায় কর্মহীন শ্রমজীবি সাড়ে পাঁচ (৫) শত পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন তিনি। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের দিয়ে ত্রাণ পাওয়ার যোগ্য পরিবারের তালিকা তৈরি করে পৌঁছে দিয়েছেন উপহার স্বরুপ খাদ্য সামগ্রী। তার এই উপহার স্বরুপ খাদ্যসামগ্রী বিতরণ চলমান আছে থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ইব্রাহিম খলিল সবুজ, বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা হুকুম আলী চোকদার, মোতালেব বেপারী, সফর সঙ্গী ইকবাল হোসেন, হারুন অর রশিদ, আনিছ রানা, এমারত হোসেন, সোহাগ, শাকিল ও খায়ের হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *