নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের পক্ষ হতে ” ইছামতি’র রমযান ও ঈদ উপহার নামের একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে।
জানা যায় সংগঠন সদস্যসহ শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সাহায্য তুলে দোহার- নবাবগঞ্জে যে সকল শিক্ষার্থীরা টিউশনি করে, স্বেচ্ছাসেবী, স্কুল কলেজ পড়ুয়া মধ্যবিত্ত পরিবারসহ প্রায় দুই শতাধিক পারিবারের মাঝে রমজান ও ঈদ উপহার প্যাকেজ পৌঁছে দেওয়া হচ্ছে। তাদের এ উপহারে রয়েছে চাল, ছোলা, তেল, চিনি, সেমাই, লাচ্ছা, নুডলস।
করোনা ভাইরাস এর এ দুর্যোগপূর্ণ সময়েও বাড়ি বাড়ি উপহার পৌঁছে দিচ্ছে সংগঠনটির সভাপতি মো. ফয়সাল, সহ-সভাপতি তুষার আহমেদ ইমন, সাধারণ সম্পাদক মো. সোলাইমান, সাংগঠনিক সম্পাদক আসিফ আকাশ, প্রচার সম্পাদক মুন্না, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ইতি রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতি মো. ফয়সাল, জানান, ‘ আমরা আমাদের এ কার্যক্রমটি ক্রমান্বয়ে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সাহায্য আসার সাথে সাথেই আমরা উপহার কিনে দিচ্ছি। ঈদের আগেই আমরা আরও ১০০ টি পরিবারের হাতে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ।
