কাজী জোবায়ের আহমেদঃ ফরিদপুর জেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নে করোনার প্রাদূর্ভাব ও নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন জেলেদের মাঝে ‘সরকারের ভিজিএফ মৎস্য কর্মসূচির’ চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) কার্ডধারী জেলেদের মাঝে জন প্রতি ৮০ কেজি করে সরকারি চাল বিতরণ করেন নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।
এসময় নাসির উদ্দিন বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে সরকার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে। তিনি আরো বলেন ,সরকারি সাহায্যের বাইরেও যদি নারিকেল বাড়িয়া ইউনিয়নে কারো ঘরে খাবার না থাকে আমাকে জানালে আমি তার ঘরে খাবার পৌঁছে দিব।
