নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সেবা দেয়ার লক্ষে ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) থেকে আইসোলেশনের এই ওয়ার্ডের কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
তিনি জানান,সারা দেশের মতো করোনা ভাইরাসের প্রকোপ দোহারেও ছড়িঁয়ে পরছে। যাদের শরীরে করোনা লক্ষণ পাওয়া যায় তাদেরকে আইসোলেশনে রেখে পরবর্তিতে নমুনা সংগ্রহ করে রিপোর্ট অনুযায়ী পরবর্তী চিকিৎসা দেয়া হয়। দোহারে সরকারি ভাবে আইসোলেশন ওয়ার্ড না থাকায় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা,ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বিষয়টি গুরুত্ব সহকারে দেখেই এমন উদ্যোগ নিয়েছেন।
তিনি আরো জানান, এই সংকটময় মুহূর্তে দোহার বাসির পাশে থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা দেবে সালমান এফ রহমান এমপি।
