নামীদামি ব্র্যান্ডের মোড়কে নিম্নমানের চাল: দোহারে এক ব্যবসায়ীকে জরিমানা

 নিজস্ব প্রতিবেদক:  খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে নিম্নমানের চিনিগুড়া চাল বাজারজাত করার অপরাধে ঢাকার দোহারে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার রাইপাড়া ইউনিয়নের নাগেরকান্দা গ্রামের মো. হারুন কবিরাজের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১১ এর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম। এসময় বাড়িটিতে রাঁধুনি ও চাষীসহ খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের নকল মোড়কে নিম্নমানের চিনিগুড়া চাল প্যাকেট করতে দেখা যায়। বাড়িটি থেকে বিএসটিআইর অনুমোদন ছাড়া নকল মোড়কে নোংরা ও খোলা পরিবেশে চিনিগুড়া চাল বাজারজাত করা হয় বলে জানায় র‌্যাব।

পরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ী হারুন কবিরাজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *