নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার মাহমুদ শাওনের নির্বাচনী উঠানবৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়কে উন্নয়ন ও জনকল্যাণের প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার মাহমুদ শাওনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাহ্রাঘাট বাজার সংলগ্ন এলাকায় এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তরা বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে একজন যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তারা কাউসার মাহমুদ শাওনের কাছে রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন। কাউসার মাহমুদ শাওন আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দেন।
চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার মাহমুদ শাওন বলেন. আমার বাবা প্রয়াত হারুন মাস্টারের একটি স্বপ্ন ছিল এই এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করা। বাবার সেই ইচ্ছাকে হৃদয়ে ধারণ করে আমি আপনাদের সেবা করার জন্য কাজ করতে চাই।
আমি চেয়ারম্যান হতে চাই শুধু একটি পদ পাওয়ার জন্য নয়, বরং মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই, এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ নাগরিক সুবিধার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই।
আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে বাবার সেই ইচ্ছা পূরণে নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করব। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।
নয়াবাড়ি ইউনিয়নের বিএনপির সাবেক সহ-সভাপতি সালাম চৌধুরীর সভাপতিত্বে ও ডা. ইলামদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আব্দুল মান্নান মাদবরের ডা. আলাউদ্দিন আল আজাদ, হায়দার হোসেন, শাহিন রানা, সোনালী আক্তার, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, আমিনুল মাদবর, সুজন মাহমুদ,লালন ওয়াসিম মোল্লাসহস্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমর্থকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *