নবাবগঞ্জে ৭০ মন্ডপে পুজোর ফল দিলেন হিন্দু মহাজোট

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জের ৭০টি দুর্গা মন্ডপে দশ কেজি করে পুজোর ফল আর স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক দিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গল ও বুধবার (১২ অক্টোবর) নেতাকর্মীরা মন্ডপে মন্ডপে গিয়ে পূজারীদের হাতে ফল তুলে দেন।

নবাবগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি উত্তম কুমার রায় ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার রায় জানান, প্রত্যেকে যার যার অবস্থানে থেকে ধর্ম পালনের চেষ্টা করে। আমরা সনাতন ধর্মাবলম্বী হিসেবে সংগঠনের সবাই মিলে দুর্গাপূজোর মহাষ্টমীর ভোগের প্রসাদ হিসেবে কিছু ফল দিয়ে পূজারী হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি রাধেশ্যাম বাড়ৈ, সহ-সভাপতি শম্ভু সাহা, সহ-সভাপতি পলান কৃষ্ণ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল চৌধুরী, যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র মন্ডল, সহ-সভাপতি সুশিল সিং, সাধারণ সম্পাদক নিখিল মন্ডল, ছাত্র মহাজোটের সভাপতি অমৃত সিদ্ধা তন্ময়, সাধারণ সম্পাদক সুভ্র তালুকদার, সাংগঠনিক সম্পাদক অমিত বাড়ৈ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *