দোহারে দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ৭ শতাধিক পরিবার ও মুকসুদপুর ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মাঝে এ সব বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক খান মো. আব্দুল মান্নান, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাহিন উল ইসলাম, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারি, সহ-সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *