নবাবগঞ্জে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দিনদুপুরে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় প্রবাসী সকেল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সকেল বেপারীর স্ত্রী সুফিয়া বেগম জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে অপরিচিত ৪ জন লোক বাড়িতে জোরপূর্বক ঘরে প্রবেশ করে। এরপর তার এবং তার মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করে তাদের কাছ থেকে চাবি নিয়ে আলমারীতে থাকা প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেন। এঘটনায় সোমবার রাতেই নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানান সুফিয়া বেগম।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, এঘটনায় ভুক্তভোগী সুফিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *