নবাবগঞ্জে মাছে রং মিশিয়ে বিক্রি : আড়তদারকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় লিটন রাজবংশী নামে এক আড়তদারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার বান্দুরায় মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল।

অভিযান সহযোগিতায় ছিলেন নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা ও নবাবগঞ্জ থানা পুলিশ।

এ সময় শিং মাছে কাপড়ের ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অভিযোগে লিটন রাজবংশীকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার অর্থদণ্ড প্রদাণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *